Views Bangladesh Logo

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার প্রস্তাব চীনের

বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে সংযুক্ত করে একটি অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিনপিং। শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করেন তিনি।

বৈঠক পরবর্তী এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন।

তিনি বলেন, বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার এবং চীন হয়ে একটি ইকোনোমিক করিডোর তৈরির প্রস্তাব এসেছে। এই ইকোনোমিক করিডোরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো, ট্রানজেকশন বাড়ানো এবং মাল্টি-মডারেল ট্রান্সপোর্টকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।

স্থানীয় সময় সকাল ১০টায় গ্রেট হল অব দ্য পিপলে অবস্থিত প্রেসিডেন্টের কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এই বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়।

এর আগে সকালে তিয়েনআনমেন স্কয়ারে 'মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ'-এ পুষ্পস্তবক অর্পণ করে চীনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বেইজিংয়ে তাঁর বাকি কর্মসূচির মধ্যে রয়েছে চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে বৈঠক এবং চায়না ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন।

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে স্থানীয় সময় বিকেল ৫টায় ঢাকার উদ্দেশে বেইজিং ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় রাত ৭টার দিকে প্রতিনিধি দলসহ তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ