Views Bangladesh Logo

ল্যাবএইডে ভুল চিকিৎসা

এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসার কারণে মো. ইউসুফ মজুমদার ওরফে শাকিলের দুটি কিডনিই নষ্ট হয়ে যাওয়ায় ভুক্তভোগীকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে এ ভুল চিকিৎসার অভিযোগটি তদন্ত করে দুই মাসের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন আদালত। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রোববার এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করা আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া ভিউজ বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের ডাক্তার মেজর জেনারেল অধ্যাপক ডা. এইচ আর হারুন, কনসালটেন্ট, ইউরোলজিক্যাল সার্জন কর্তৃক আবেদনকারীকে ভুল চিকিৎসার কারণে ১ কোটি টাকার ক্ষতিপুরণ চেয়ে ক্ষতিগ্রস্ত রোগী হাইকোর্টে রিট করেন।

রিটে বলা হয়, মো. ইউসুফ মজুমদার ওরফে শাকিলকে চিকিৎসার জন্য প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা ব্যয় করার পরও ডাক্তারের ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগীর দুটি কিডনিই বিকল হয়ে যায়। আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া রিটে উল্লেখ করেন, ডাক্তারের ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগীর দুটি কিডনিই নষ্ট হয়ে যায়। যেকোনো সময় ভুক্তভোগীর মৃত্যুর আশঙ্কা রয়েছে। তার দুটি কিডনিই দ্রুত পরিবর্তন করতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ