Views Bangladesh Logo

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ‘রিসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্ট’ বা পারস্পরিক বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার (৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাঈদুল ইসলাম পলক রিটটি দায়ের করেন এবং অ্যাডভোকেট সুবীর নন্দী দাস তা আদালতে উপস্থাপন করেন।

রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, এই চুক্তিটি সুস্পষ্টভাবে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম এবং বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থি। রিটে দাবি করা হয়, এই চুক্তিতে ১৩১ বার মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের কথা বলা হয়েছে, যেখানে বাংলাদেশের কথা আছে মাত্র ৬ বার।

আবেদনে আরও বলা হয়, চুক্তির শর্তাবলি নির্ধারণের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ সুরক্ষায় সংশ্লিষ্টরা ব্যর্থ হয়েছেন এবং চুক্তিটি সম্পাদনের ক্ষেত্রে সংবিধান নির্ধারিত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এছাড়া চুক্তির ফলে বাংলাদেশের ওপর অসামঞ্জস্যপূর্ণ শুল্ককাঠামো চাপিয়ে দেওয়া হয়েছে এবং নীতিনির্ধারণী স্বায়ত্তশাসন খর্ব করা হয়েছে, যা দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে।

রিট আবেদনে পররাষ্ট্র সচিব, অর্থ সচিব এবং বাণিজ্য সচিবকে বিবাদী করা হয়েছে।

এ ব্যাপারে রিটকারি আইনজীবী মাইদুল ইসলাম পলক জানান, বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ