Views Bangladesh Logo

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-১১ আসনে জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ এই রিট আবেদন করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং মো. নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ২০ এপ্রিল মো. নাহিদ ইসলাম ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র ডমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন, যা বাংলাদেশের সংবিধান ও বিদ্যমান নির্বাচনী আইন অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্যতার শামিল। ফলে তার মনোনয়ন অবৈধ ঘোষণা করে প্রার্থিতা বাতিল করা প্রয়োজন।

রিটটি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১, ২২, ২৩, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ সংসদীয় আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ