Views Bangladesh Logo

ভোলাগঞ্জে পাথর লুটকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবী এই রিট দায়ের করেন। আজ বৃহস্পতিবার আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রিট আবেদনে দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে, ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় ব্যবস্থা না নেওয়ায় সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদনও করা হয়েছে।

আইনজীবী মীর একেএম নূরুন নবী জানান, বৃহস্পতিবার হাইকোর্টে রিট আবেদনটি উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন হয়েছে। দিনের বেলায় প্রশাসনের সামনেই এসব পাথর তোলা হলেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ