ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট
ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী এ রিট আবেদন করেন।
রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) রিটটি দায়ের করা হয়। অন্যান্য আবেদনকারী আইনজীবীরা হলেন— জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ।
এর আগে, গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা)।
মতামত দিন