লুই ভিতোঁর বিলাসবহুল ট্রাঙ্কে করেই ফাইনালের মঞ্চে উঠবে বিশ্বকাপ ট্রফি
বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতীক ট্রফিকে ফাইনালের মঞ্চে আনার জন্য এবারও বিশেষ বিলাসবহুল ট্রাঙ্ক তৈরি করেছে ফরাসি ফ্যাশন ব্র্যান্ড লুই ভিতোঁ। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালের আগে এই বিশেষ ট্রাঙ্কে করেই মাঠে পৌঁছানো হবে ট্রফিটি।
বিশেষভাবে তৈরি ট্রাঙ্কটির সামনে সোনালি রঙের ইংরেজি অক্ষর ‘V’ ব্যবহার করা হয়েছে, যা একদিকে ‘ভিক্টরি’ বা বিজয়ের প্রতীক, অন্যদিকে লুই ভিতোঁর স্বাক্ষর পরিচয় বহন করে। ট্রাঙ্কজুড়ে রয়েছে ব্র্যান্ডটির ঐতিহ্যবাহী নকশা এবং সোনালি আবরণযুক্ত পিতলের কর্নার প্রটেক্টর।
বিশ্বকাপ ট্রফির জন্য লুই ভিতোঁর তৈরি এটি টানা পঞ্চম বিশেষ ট্রাঙ্ক। এর আগে ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপেও ট্রফি বহনের দায়িত্বে ছিল ফরাসি বিলাসবহুল এই ব্র্যান্ড।
ফুটবলের সর্বোচ্চ আসরের শিরোপা জয়ের প্রতীক বিশ্বকাপ ট্রফিকে বিশেষ এই ট্রাঙ্কে বহন করার মধ্য দিয়ে ঐতিহ্য, মর্যাদা ও বিলাসিতার এক অনন্য সংমিশ্রণ আবারও দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব।
মতামত দিন