Views Bangladesh Logo

ভূমিকম্পের মধ্যেই ব্যাংককের রাস্তায় শিশুর জন্ম

য়াবহ ভূমিকম্পের মধ্যেই ব্যাংককের রাস্তার উপরই এক শিশুর জন্ম দিয়েছেন এক নারী। ব্যাংককের পুলিশ জেনারেল হাসপাতালমা কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও নবজাতক শিশুটি সুস্থ রয়েছে।

হাসপাতালের মুখপাত্র পুলিশ কর্মকর্তা সিরিকুল শ্রীসাঙ্গা বলেন, শুক্রবার (২৮ মার্চ) ভূমিকম্পের কারণে আমরা ওই নারীকে অপারেশন থিয়েটার থেকে বের করে আনতে বাধ্য হই। পরে হাসপাতালের বাইরে রাস্তায় স্বাস্থ্যসেবা কর্মীদের দ্বারা একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি।

এই অভূতপূর্ব ঘটনা ঘটার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, রাস্তার উপর স্ট্রেচারে শুয়ে থাকা মা ও শিশুটিকে ঘিরে রয়েছে একটি মেডিকেল টিম। সেই সঙ্গে হাসপাতালের অন্য রোগীদেরও খোলা আকাশের নিচে স্ট্রেচার শুয়ে রয়েছেন। ওমন পরিস্থিতেও চিকিৎসকরা সবার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে স্থানীয় পুলিশ কর্মকর্তা জিরামরিত জানান, অপারেশন চলাকালীন ভূমিকম্প হলে রোগীকে স্থিতিশীল করে নিরাপদ স্থানে নেওয়া হয়। পরে দেখা যায়, জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার না করলে পরিস্থিতি খুব জটিল হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। তাই অপারেশন থিয়েটারের বাইরেই যথাসম্ভব গোপনীয় পরিবেশে ১০ মিনিটের মধ্যে ওই নারীর অস্ত্রপোচার শেষ করা হয়।

এ ঘটনায় থাইল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থার দক্ষতা দারুণ প্রশংসা কুড়িয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৮ মার্চ) আঘাত হানা এক শক্তিশালী ভূমিকম্পে কেপে ওঠে দক্ষিণ-পূর্ব এশিয়ার আট দেশ। যার ফলে মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ভূ-কম্পনে থাইল্যান্ডের ব্যাংককের চাতুচাক বাজারের কাছে একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ে। এতে ৬ জনের মৃত্যু হয় এবং ২৬ জন আহত হন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৪৭ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ