Views Bangladesh Logo

উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূ নিহত

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে অটোরিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মুক্তা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামের লিমন হোসেনের স্ত্রী। ঢাকায় তারা দক্ষিণখান হায়দাবাদ এলাকায় বসবাস করতেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচ দিয়ে অটোরিকশায় করে বাজার থেকে বাসায় ফিরছিলেন মুক্তা। এ সময় এক ছিনতাইকারী তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। টানাহেঁচড়ার একপর্যায়ে তিনি অটোরিকশা থেকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল, পরে আহসানুল্লাহ মেডিকেল এবং এরপর পঙ্গু হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দুপুর দেড়টার দিকে স্বামী লিমন হোসেন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মুক্তা আক্তারকে মৃত ঘোষণা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ