Views Bangladesh Logo

‘আওয়ামী লীগের পক্ষে’ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে নারী আটক

ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় তিন সন্তানসহ এক নারীকে আটক করেছে পুলিশ। স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আটক নারীর নাম তাহমিনা আক্তার। তিনি কুমিল্লার বাসিন্দা হলেও বর্তমানে রাজধানীর লালবাগ এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, তিনি তিন সন্তানকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনার পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, স্মৃতিসৌধের ফোয়ারার সামনে তিনি কিছু লিফলেট নিয়ে উপস্থিত হন এবং রাজনৈতিক স্লোগান দেন। এ সময় তাকে আটক করা হয়।

সাইদুল ইসলাম আরও জানান, ওই নারী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন এবং নিজের পরিচয় দেন একজন তৃণমূল আওয়ামী লীগ কর্মী হিসেবে। তিনি দাবি করেন, সকালে বাসে করে তিন সন্তানসহ একাই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন।

ওসি সাইদুল ইসলাম বলেন, তার কাছ থেকে আওয়ামী লীগের নামে একটি লিফলেটও পাওয়া গেছে। পরে তাকে হেফাজতে নেওয়া হয় এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার সময় ওই নারীর সঙ্গে থাকা তিন শিশুকে আটক করা হয়নি বলে পুলিশ নিশ্চিত করেছে।

স্বাধীনতা দিবসের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিনে স্মৃতিসৌধ এলাকায় এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আসে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ