Views Bangladesh Logo

অতিরিক্ত ঘুমে শরীরের যেসব ক্ষতি হতে পারে

 VB  Desk

ভিবি ডেস্ক

পর্যাপ্ত ঘুম সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, প্রাপ্তবয়স্কদের সাধারণত প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম যথেষ্ট। তবে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ঘুমও শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। দীর্ঘ সময় ঘুমালে শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।

বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, অতিরিক্ত ঘুমের কারণে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। কারণ বেশি সময় ঘুমালে দৈনন্দিন রুটিন, নিয়মিত খাবার গ্রহণ এবং শরীরচর্চায় ব্যাঘাত ঘটে, যা বিপাকক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলে।

এছাড়া দীর্ঘ সময় বিছানায় থাকলে শারীরিক কার্যক্রম কমে যায়। নিয়মিত ব্যায়াম না হলে হৃদ্‌স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে এবং দীর্ঘমেয়াদে বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকিও বাড়তে পারে।

অতিরিক্ত ঘুম ওজন বৃদ্ধির অন্যতম কারণ হিসেবেও বিবেচিত হয়। কম শারীরিক পরিশ্রম ও অনিয়মিত জীবনযাপনের কারণে শরীরে অতিরিক্ত চর্বি জমতে পারে, যা স্থূলতা এবং সংশ্লিষ্ট নানা স্বাস্থ্যসমস্যার ঝুঁকি বাড়ায়।

এ ছাড়া অতিরিক্ত ঘুমের ফলে অনেকের মধ্যে সারাদিন অলসতা, ক্লান্তি ও কর্মক্ষমতা কমে যাওয়ার প্রবণতা দেখা যায়। সকালে সময়মতো ঘুম থেকে উঠলে শরীর ও মন বেশি সতেজ থাকে এবং দৈনন্দিন কাজে উৎসাহও বাড়ে।

তাই সুস্থ থাকতে কম নয়, আবার অতিরিক্তও নয়—বয়স ও শারীরিক চাহিদা অনুযায়ী প্রতিদিন পরিমিত ঘুম নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ