Views Bangladesh Logo

বিচার ব্যবস্থা এনালগ রেখেছেন কেন, পলককে আদালত

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে উদ্দেশ্য করে প্রশ্ন করেছেন, ‘এতো কিছু করার কথা বলছেন, বিচার ব্যবস্থা এনালগ করে রেখেছেন কেন? আপনি আইসিটি মন্ত্রী থাকাকালে কেন ডিজিটাল কোর্ট করে দেননি? না হলে আদালতে আসতে হতো না। কারাগারে বসে হাজিরা দিতে পারতেন।’

পলক এর জবাবে বলেন, ‘করোনার সময় ডিজিটাল কোর্ট চালু করেছিলাম। অনেক সীমাবদ্ধতা ছিল, চেষ্টা করেছি। পরে আর আগানো যায়নি।’

সোমবার (৬ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতিকে গ্রেপ্তার দেখানোর আবেদনের জন্য আদালতে হাজির করে পুলিশ।

এরপর বিচারক এসব কথা বলেন। পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আল আমিন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ