পশ্চিমবঙ্গে কে হতে পারেন মুখ্যমন্ত্রী
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো সরকার গঠনের পথে রয়েছে ভারতীয় জনতা পার্টি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে প্রায় ১৯৪টিতে এগিয়ে রয়েছে দলটি। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৯৪টি আসনে।
এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। সেই হিসাবে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকায় বিজেপির সরকার গঠন এখন অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ফলাফলের এমন প্রবণতার মধ্যেই মুখ্যমন্ত্রী পদ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিজেপির শীর্ষ নেতারা ইতোমধ্যে বিজয়ের বার্তা দিতে শুরু করেছেন। বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ দলটির নেতারা দাবি করছেন, রাজ্যে এবার সরকার গঠন করবে বিজেপি।
নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন একজন বাঙালি। সেই প্রেক্ষাপটে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে কয়েকজন নেতার নাম আলোচনায় এসেছে।
তাদের মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, সাবেক সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং সাবেক সাংসদ ও বিশ্লেষক স্বপন দাশগুপ্ত।
এদিকে, রাজ্যজুড়ে বিজেপির নেতা-কর্মীরা বিজয় উদ্যাপন শুরু করেছেন। তবে ভোট গণনা এখনো চলমান থাকায় চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে