নির্বাচন কে করবে, কে করবে না এটা আদালত ও ইসির বিষয়: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় নির্বাচন নির্দলীয় হবে। তিনি বলেন, ‘কে করবে না করবে এটা আদালত ও ইসির বিষয়।’
আজ রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে এসে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রতিবছরই দলীয় আয়-ব্যয়ের হিসাব দিতে হয় নির্বাচন কমিশনে। এ বছরের দলীয় আয়-ব্যয়ের হিসাব দিতে প্রতিনিধি হিসেবে আসা। আমাদের আয় এবার ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা আর ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
স্থানীয় নির্বাচনে জামায়াতে ইসলামী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশগ্রহণে নিষেধাজ্ঞা চেয়েছে, এ ক্ষেত্রে বিএনপির অবস্থান কী—জানতে চাইলে রিজভী বলেন, এ বিষয়ে ইসি ও আদালত যে সিদ্ধান্ত নেবে তাই হবে। অন্য রাজনৈতিক দল কী বলল, সেটি আমাদের দেখার বিষয় নয়।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মতামত দিন