Views Bangladesh Logo

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা , কখন-কোথায় ম্যাচ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দেকে হারিয়ে শেষ ৩২ পেরিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে মোহাম্মদ সালাহর মিসর।

দুই দলের গুরুত্বপূর্ণ শেষ ষোলোর ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্রের আটলান্টার আটলান্টা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। এ লড়াইয়ের বিজয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।

শেষ ৩২-এর ম্যাচে নবাগত কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা। সেই জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ গোলের জয় পেয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় মিসর। ৯২ বছর পর বিশ্বকাপের শেষ ষোলোয় উঠে ইতিহাসও গড়ে উত্তর আফ্রিকার দেশটি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ