Views Bangladesh Logo

সন্দেহভাজন হামলাকারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল। রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনীর কিছু অত্যন্ত সাহসী সদস্য ওই হামলাকারীকে দ্রুত নিয়ন্ত্রণে আনেন।

হোয়াইট হাউসের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

এর আগে ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে গুলির ঘটনা ঘটে। ওই নৈশভোজে অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। স্থানীয় সময় গতকাল শনিবার রাজধানীর ওই হোটেলেই এ ঘটনা ঘটে।

ট্রাম্প বলেন, এটি ছিল বাকস্বাধীনতার প্রতি উৎসর্গ করা একটি আয়োজন, যার উদ্দেশ্য ছিল ঐক্য গড়ে তোলা।

গুলির ঘটনার পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ