Views Bangladesh Logo

পেনাল্টির আগে নরওয়ের গোলরক্ষককে কী বলেছিলেন নেইমার

Sports Desk

ক্রীড়া ডেস্ক

নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের বিদায় ঠেকাতে পারেননি নেইমার। তবে ম্যাচের শেষ দিকে তার নেওয়া পেনাল্টি এবং নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিয়ান্ডের সঙ্গে হওয়া কথোপকথন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ব্রাজিলের একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, পেনাল্টি নেওয়ার আগে নিয়ান্ডের মনোযোগ নষ্ট করার চেষ্টা করেন নেইমার। তিনি গোলরক্ষককে জিজ্ঞেস করেন, ‘কোন দিকে মারব? তুমি কোন পাশ চাও?’

জবাবে কোনো দ্বিধা না করে নরওয়ের গোলরক্ষক বলেন, ‘পোস্টে মারো, পোস্টে মারো।’

এরপর শান্তভাবে পেনাল্টি থেকে গোল করেন নেইমার। গোলের পর নিয়ান্ডের কাছে গিয়ে তিনি বলেন, ‘এটা আমার সঙ্গে কাজ করবে না। আমার সঙ্গে না। বোকা!’

ম্যাচের শুরুতেই অবশ্য এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু ব্রুনো গিমারাইশের নেওয়া পেনাল্টি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন নিয়ান্ড। নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডারের ধীরগতির রান-আপ বুঝে সঠিক দিক অনুমান করে বল ফিরিয়ে দেন নরওয়ের গোলরক্ষক।

ব্রাজিলের সেই সুযোগ হাতছাড়া হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নরওয়ে। ৭৯ ও ৯০ মিনিটে জোড়া গোল করে দলকে এগিয়ে দেন আর্লিং হালান্ড।

যোগ করা সময়ের পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ