Views Bangladesh Logo

মশক নিধনে ডিএনসিসির সপ্তাহব্যাপী অভিযান শুরু

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সবগুলো ওয়ার্ডে সপ্তাহব্যাপী বিশেষ মশা নিরোধ অভিযান শুরু করেছে। অভিযান চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অভিযানের প্রথম দিনে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ডিএনসিসির আওতাধীন ১০টি এলাকায় একযোগে জনসচেতনতামূলক কার্যক্রম ও মশা নিধন কার্যক্রম পরিচালনা করেন।
জনসচেতনতামূলক কর্মসূচিতে শিক্ষার্থীরাও অংশ নেয়।

সকালে ডিএনসিসির জোন-৩-এর আওতাধীন বাড্ডায় সপ্তাহব্যাপী বিশেষ মশা নিরোধ কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম।

অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম সকল শিক্ষার্থীদের নিয়ে মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে জনসচেতনতা র‌্যালি বের করেন। অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ