ইরান লেবাননের ভাই-বোনদের একা ছেড়ে দেবে না: পেজেশকিয়ান
ইরান লেবাননের ভাই-বোনদের একা ছেড়ে দেবে না: পেজেশকিয়ান
লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলাকে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরান কখনও লেবাননের জনগণকে একা ফেলে যাবে না।
বুধবার (৮ এপ্রিল) ও বৃহস্পতিবার (৯ এপ্রিল) লেবাননে চালানো ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, এই হামলা ‘প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন’। তিনি ইসরায়েলের এই আচরণকে ‘প্রতারণা’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এটি ভবিষ্যতে কোনো চুক্তি না মানার বিপজ্জনক ইঙ্গিত দিচ্ছে।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, এ ধরনের হামলা চলতে থাকলে আলোচনা অর্থবহ হবে না।
একই সঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি উল্লেখ করেন, ‘আমাদের হাত এখনও ট্রিগারেই আছে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ২৫৪ জন নিহত হয়েছেন এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের বিভিন্ন এলাকায় প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী।
সূত্র: বিবিসি

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে