টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, শুরুতে ভালো অবস্থানে টাইগাররা
বিশ্বকাপে নিজেদের নবম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ। শুরুতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছে অজিরা। বিশ্বকাপের এই ম্যাচে অধিনায়ক হিসাবে অভিষেক হলো নাজমুল হোসেন শান্তর।
শনিবার ( ১১ নভেম্বর) ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার আমন্ত্রণে আগে ব্যাট করে বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বেলা ১১টায় ম্যাচটি শুরু হয়।
এদিকে মেডেন দিয়ে শুরুর পর একটু একটু করে বাড়ছে রান। জশ হেইজেলউড ও প্যাট কামিন্সের বোলিং ধৈর্য নিয়ে সামাল দিচ্ছেন লিটন দাস ও তানজিদ হাসান। ১০ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৬২। বাউন্ডারি কেবল একটি, এসেছে লিটনের ব্যাট থেকে। ২৮ বলে এক চারে ২৪ রানে খেলছেন লিটন। ৩০ বলে তানজিদের রান ২৮। অতিরিক্ত থেকে এসেছে ৭ রান। বিশ্বকাপের শেষ ম্যাচটি অজিদের জন্য গুরুত্বপূর্ণ না হলেও বাংলাদেশের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত করতে চাইলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। আর হেরে গেলে তাকিয়ে থাকতে হবে ভারত ও নেদারল্যান্ডসের ম্যাচের দিকে। ভারত জিতলে বাংলাদেশের জন্য সমস্যা নেই। কিন্তু হেরে গেলে নেদারল্যান্ডস অষ্টম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করবে।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, শেখ মাহেদী, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ:
ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মারনাস লাবুসচেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে