Views Bangladesh Logo

টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়ালচাপায় দুজন নিহত

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর দেয়াল ধসে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে টিসিবির পণ্য নিতে বহু মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দেয়াল ধসে পড়লে কয়েকজন চাপা পড়েন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং অন্তত ছয়জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহতদের একজনের নাম নাছিমা বেগম। অপর নিহত ব্যক্তি একজন পুরুষ হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ চালায়। দেয়াল ধসের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ