ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ সংসদে পাস
সর্বজনীন ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়।
বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেন, জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচনের তফসিল ঘোষণার যৌক্তিক সময়ের আগ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়, তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতেই এই সংশোধনী আনা হয়েছে।
মন্ত্রী জানান, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী সংসদের প্রথম বৈঠকের ৩০ দিনের মধ্যে পূর্ববর্তী অধ্যাদেশটি বিল আকারে পাস করা বাধ্যতামূলক ছিল।
উল্লেখ্য, ‘ভোটার তালিকা আইন, ২০০৯’ সংশোধনের লক্ষ্যে গত বছর ‘ভোটার তালিকা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছিল, যা আজ পূর্ণাঙ্গ আইনে রূপান্তরিত হলো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে