Views Bangladesh Logo

মার্কিন হামলায় ভেনেজুয়েলার গ্যাং লিডার নিহত

ভেনেজুয়েলাভিত্তিক কুখ্যাত অপরাধী সংগঠন ‘ট্রেন দে আরাগুয়া’র শীর্ষ নেতা হেক্টর রুস্থেনফোর্ড গুয়েরেরো ফ্লোরেস, যিনি ‘নিনো গুয়েরেরো’ নামে পরিচিত, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে নিহত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার নির্দেশে পরিচালিত ‘দ্রুত ও প্রাণঘাতী’ অভিযানে ইউএস সাউদার্ন কমান্ড লক্ষ্যভিত্তিকভাবে ওই গ্যাং নেতাকে হত্যা করে। তিনি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে নিশ্চিত করেন।

ট্রাম্প দাবি করেন, ট্রেন দে আরাগুয়া বিশ্বের অন্যতম ভয়ংকর অপরাধী সংগঠনগুলোর একটি এবং দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তিনি আরও বলেন, কঠোর সীমান্ত নীতির অভাবে পূর্ববর্তী প্রশাসনের সময়ে এই গ্যাং কার্যক্রম বিস্তার লাভ করেছিল।

তিনি জানান, অভিযানের মাধ্যমে গ্যাংটির সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে এবং এর ফলে যুক্তরাষ্ট্র ও আশপাশের অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও সুসংহত হবে।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও অভিযানটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক মাদক ও অপরাধচক্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান অব্যাহত থাকবে।

গুয়েরেরো ২০২৩ সালে ভেনেজুয়েলার কুখ্যাত টোকোরন কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর থেকে আন্তর্জাতিকভাবে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মাদক পাচার, মানব পাচার, অর্থপাচার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগ ছিল।

সূত্র: এনবিসি

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ