Views Bangladesh Logo

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়াল

ভেনেজুয়েলায় গত ২৪ জুনের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩৫ জনে।

সরকারি তথ্যের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য জানান দেশটির জাতীয় পরিষদের (পার্লামেন্ট) স্পিকার হোর্হে রদ্রিগেজ।

সরকারের দৈনিক বুলেটিন অনুযায়ী, এই দুর্যোগে এখন পর্যন্ত ১৬ হাজার৭৪০ জন আহত হয়েছেন এবং গৃহহীন হয়েছেন ১৭ হাজার ৮৫৪ জন মানুষ। ভূমিকম্পের তীব্রতায় ১৯০টি ভবন সম্পূর্ণ মাটির সঙ্গে মিশে গেছে এবং ৮৫৬টি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২৫ হাজার ১৬ জন।

বুলেটিনে আরও জানানো হয়, এখন পর্যন্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে জরুরি সহায়তা দেওয়ার পাশাপাশি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ৯ হাজার ৬০৩ মেট্রিক টন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুন ভেনিজুয়েলায় পরপর দুই দফা ভূমিকম্প আঘাত হানে। প্রথমটি ছিল ৭.২ মাত্রার এবং সর্বশেষটি ছিল ৭.৫ মাত্রার। মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে ঘটা এই দুই ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল দেশটির ইয়ারাকুই রাজ্যে, যার একটি থেকে অপরটির দূরত্ব ছিল মাত্র ১০ কিলোমিটার।

সূত্র: তাস

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ