Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা পদক্ষেপের ঘোষণা ভেনেজুয়েলার

যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। দেশটি জানিয়েছে, সর্বাত্মক জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা এখন সক্রিয় করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ নিশ্চিত করেছেন যে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পূর্বের নির্দেশনা অনুযায়ী পুরো দেশ এখন প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে কাজ করছে।

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানিয়েছেন, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি ‘একক যুদ্ধ ব্লক’ গঠন করা হবে।

এদিকে, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং প্রথম নারী সিলিয়া ফ্লোরেসকে অপহরণের তথ্য নিশ্চিত করেছে। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ বলেন, 'এই নৃশংস হামলার মধ্যে আমরা জানি না, প্রেসিডেন্ট মাদুরো ও সিলিয়া ফ্লোরেস কোথায় আছেন।'

এই পরিস্থিতিতে, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র থেকে তাদের জীবিত থাকার প্রমাণ দাবি করেছে এবং মাদুরোর সতর্কবার্তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। মাদুরো আগেই জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে ভেনেজুয়েলা কীভাবে প্রতিক্রিয়া জানাবে।

ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, 'প্রেসিডেন্ট মাদুরো ভেনেজুয়েলার জনগণকে প্রথম যে নির্দেশ দিয়েছিলেন তা হলো- রাস্তায় নেমে এসে মিলিশিয়া হিসেবে সংগঠিত হয়ে জাতির সর্বাত্মক প্রতিরক্ষা পরিকল্পনা সক্রিয় করা।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ