Views Bangladesh Logo

ইরানের খারগ দ্বীপে একাধিক বিকট বিস্ফোরণ

ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহর এ তথ্য জানিয়েছে। তবে বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

খারগ দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র, যেখান থেকে দেশটির প্রায় ৯০ শতাংশ তেল বিদেশে রপ্তানি হয়।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৩০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলকূপ এবং খারগ দ্বীপ ধ্বংস করতে পারে। তবে সর্বশেষ এই বিস্ফোরণের ঘটনায় যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। সূত্র: সিএনএন

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ