ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘কখনোই হওয়া উচিত ছিল না’: চীন
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, এই ধরনের হামলা ‘কখনোই হওয়া উচিত ছিল না।’
চীনের বার্ষিক সংসদীয় অধিবেশন ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) উপলক্ষে বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ওয়াং ই বলেন, “শক্তির প্রদর্শন মানেই সঠিক যুক্তি নয়। পৃথিবীকে আবার ‘জঙ্গলের আইনে’ ফিরে যেতে দেওয়া যায় না।”
তিনি আরও বলেন, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষের উচিত সংযম দেখানো এবং কূটনৈতিক সমাধানের পথ খোঁজা।
উল্লেখ্য, চীনের বার্ষিক সংসদীয় অধিবেশন এর কার্যক্রম গত বৃহস্পতিবার শুরু হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে