Views Bangladesh Logo

ইউএসএইড বন্ধ হওয়া সম্ভবত অসাংবিধানিক ছিল: মার্কিন ফেডারেল বিচারক

বিলিয়নিয়ার এলন মাস্ক এবং তার প্রতিষ্ঠান ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডোজ) ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) বন্ধের প্রচেষ্টা সম্ভবত অসাংবিধানিক ছিল বলে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক থিওডোর চুয়াংও।

ডোজকে সাহায্য সংস্থা বন্ধে আর কোনো পদক্ষেপ নিতে নিষেধও করেছেন মেরিল্যান্ডের এই জেলা জজ।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিদেশি সাহায্য সংস্থাটি ভেঙে ফেলার বিরুদ্ধে অনেকগুলো মামলা করেছেন ইউএসএইডের বর্তমান এবং প্রাক্তন কর্মীরা। এরই একটি মামলার শুনানি শেষে প্রাথমিক এই রায়ে প্রশাসনিক ছুটিতে থাকা সকল ইউএসএইড কর্মীদের ই-মেল এবং কম্পিউটার অ্যাক্সেস পুনরুদ্ধারের কথা বলা হয়েছে। তবে, এটি সংস্থাটিতে ছাঁটাই প্রত্যাহারের নির্দেশনা দেয়নি।

চুয়াং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এই অবস্থানকেও প্রত্যাখ্যান করেছেন যে, মাস্ক কেবল তার আইনজীবী।

স্টেট ডেমোক্রেসি ডিফেন্ডারস ফান্ডের নির্বাহী চেয়ারম্যান এবং মামলার ২৬ জন অজ্ঞাতনামা বাদীর প্রতিনিধিত্বকারী আইনজীবী নর্ম আইজেন বলেছেন, ‘আদালতের সিদ্ধান্তটি ইউএসএইড, মার্কিন সরকার ও সংবিধানের উপর এলন মাস্ক ও তার আক্রমণের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বিজয়’।

মামলায় বাদীরা যুক্তি দিয়েছেন, ইউএসএইডকে নিয়ন্ত্রণে মাস্কের অতিরিক্ত ক্ষমতা রয়েছে। তারা আরও দাবি করেন, মাস্ক ও ডোজের অতিরিক্ত ক্ষমতা মার্কিন সংবিধান লঙ্ঘন করে।

ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করবে তার প্রশাসন।

‘আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আমরা এর বিরুদ্ধে আপিল করব। আমাদের এমন দুর্বৃত্ত বিচারক আছেন, যারা আমাদের দেশকে ধ্বংস করছেন’- বলেন ট্রাম্প।

জানুয়ারিতে, ট্রাম্প একাধিক নির্বাহী আদেশ জারি করেন, যার মধ্যে ৯০ দিনের জন্য সব ধরনের মার্কিন বৈদেশিক সাহায্য বন্ধ করাও অন্তর্ভুক্ত ছিল।

ট্রাম্পের আদেশের পর মাস্ক ও ডগ ইউএসএইডের অর্থপ্রদান এবং ই-মেইল অ্যাক্সেস বন্ধ করে কর্মীদের বড় অংশকে ছুটিতে পাঠান।

৩ ফেব্রুয়ারি মাস্ক এক্স-এ লিখেছিলেন, তিনি ‘ইউএসএইডকে কাঠের টুকরো খাওয়াতে সপ্তাহান্ত কাটিয়েছেন’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ