ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরানোর বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনায়’: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি তিনি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন’। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প ন্যাটো জোটকে ‘কাগুজে বাঘ’ হিসেবে উল্লেখ করেন এবং জোটটির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন। একইসঙ্গে তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বিষয়টি সম্পর্কে অবগত।
সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত শেষ হওয়ার পর তিনি ন্যাটোতে যুক্তরাষ্ট্রের সদস্যপদ পুনর্বিবেচনা করবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি এখন ‘পুনর্বিবেচনার বাইরেও চলে গেছে’।
এছাড়া যুক্তরাজ্য-এর নৌবাহিনীর সক্ষমতা নিয়েও সমালোচনা করেন ট্রাম্প। তিনি দাবি করেন, দেশটির নৌবাহিনী দুর্বল হয়ে পড়েছে এবং তাদের সামরিক সক্ষমতা আগের মতো নেই।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে