Views Bangladesh Logo

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে এবং নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্বজুড়ে অবস্থানরত নিজ দেশের নাগরিকদেরকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আল-জাজিরার।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সম্ভাব্য ফ্লাইট বাতিল, সাময়িকভাবে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণসংক্রান্ত নানা ধরনের বিড়ম্বনার জন্যও প্রস্তুত থাকতে বলা হয়েছে।

মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদেরকে উক্ত অঞ্চল সফরের পরিকল্পনা কিংবা মধ্যপ্রাচ্য হয়ে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ইরান ও তেহরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী বিদেশে মার্কিন স্বার্থ, কূটনৈতিক স্থাপনা এবং মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে হামলা চালাতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ