Views Bangladesh Logo

বাংলাদেশ-ভারত মতবিরোধ শান্তিপূর্ণ নিরসনের আহ্বান যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ ও ভারতের মধ্যে যেসব বিষয়ে মতবিরোধ রয়েছে, সেসব শান্তিপূর্ণভাবে নিরসনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এ কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাম্প্রতিক সফর নিয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘আমরা চাই সংশ্লিষ্টরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিজেদের মতবিরোধ দূর করুক।'

এর আগে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনে হামলা হয়েছে। সেই বিষয় এবং বাংলাদেশ নিয়ে ভারতের অব্যাহত আক্রমণাত্মক বক্তব্য-বিবৃতি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র উভয় পক্ষকে শান্তিপূর্ণ সমাধান খোঁজার পরামর্শ দেন।

বাংলাদেশ সফরে এসে বিক্রম মিশ্রি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন সহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটাই ছিল দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ