Views Bangladesh Logo

আজ ইরানের ওপর তীব্র হামলা চালাবে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানে আজ যুক্তরাষ্ট্র তীব্র হামলা চালাবে। পেন্টাগনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ ইরানে সর্বাধিক যুদ্ধবিমান, বোমারু বিমান ব্যবহার করে হামলা চালানো হবে। খবর আল জাজিরার।

হেগসেথ আরও উল্লেখ করেছেন, ‘যুদ্ধ শুরু হওয়ার পর গত ২৪ ঘণ্টায় ইরান সবচেয়ে কম সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’

জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, ‘শুরুর তুলনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রায় ৯০ শতাংশ কমে গেছে, এবং একমুখী ড্রোন হামলার হার ৮৩ শতাংশ হ্রাস পেয়েছে।’

তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র কৌশলগত পদক্ষেপ গ্রহণ করছে।

হেগসেথ সতর্ক করে বলেন, ইরানের নতুন নেতা মোজতবা খামেনির উচিত ডোনাল্ড ট্রাম্পের বার্তাকে গুরুত্ব দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা না করা। বেসামরিক হতাহতের ঝুঁকি কমাতে পেন্টাগন সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবে এবং প্রয়োজন হলে অভিযোগ তদন্ত করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ