ইরানের জ্বালানি স্থাপনায় আরও ১০ দিন হামলা করবে না যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে ট্রাম্প বলেন, ইরান সরকারের অনুরোধের প্রেক্ষিতে দেশটির জ্বালানি স্থাপনায় ধ্বংসযজ্ঞ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামী ৬ এপ্রিল রাত আটটা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং কিছু ভুয়া সংবাদ প্রকাশিত হলেও সংলাপ এগিয়ে যাচ্ছে।
এর আগে গত সোমবার ট্রাম্প জানিয়েছিলেন, শুক্রবার পর্যন্ত ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ থাকবে। সেই ঘোষণার মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে সময় বাড়ানোর সিদ্ধান্ত এলো। সূত্র: সিএনএন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে