Views Bangladesh Logo

ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

ইরানের তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আজ সোমবার এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ৬০ দিনের জন্য এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পর আজ এই ঘোষণা এল। গতকাল রোববার সুইজারল্যান্ডের বার্গেনস্টকে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন, এবং সেই আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বেসেন্ট।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আজ দেওয়া এক পোস্টে মার্কিন অর্থমন্ত্রী লিখেছেন, ‘ইরান হরমুজ প্রণালিতে অবাধ ও উন্মুক্ত চলাচলের সুবিধা দিতে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। তাই মার্কিন অর্থ বিভাগ ইরানি তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমোদন দিয়ে সাময়িক ৬০ দিনের সাধারণ লাইসেন্স ইস্যু করেছে।’

এই লাইসেন্সের অর্থ হলো, ইরান আগামী ২১ আগস্ট রাত ১২টা ১ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় প্রতিটি দেশে কোনো নিষেধাজ্ঞা ছাড়াই তেল বিক্রি ও সরবরাহ করতে পারবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ