Views Bangladesh Logo

ঢাকায় আসছেন মার্কিন সিনেটর চার্লস পিটার্স

 VB  Desk

ভিবি ডেস্ক

মার্কিন ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর গ্যারি চার্লস পিটার্স একদিনের সফরে ঢাকায় আসছেন। তিনি সোমবার (১৭ মার্চ) রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এক কূটনৈতিক সূত্র জানায়, সফরকালে সিনেটর পিটার্স অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, তিনি বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

সূত্র আরও জানায়, সিনেটর পিটার্স মার্কিন পার্লামেন্টের অস্ত্র ক্রয়বিষয়ক কমিটির চেয়ারম্যান। ধারণা করা হচ্ছে, তার সফরে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এ বিষয়ে তিনি বাংলাদেশকে নিরাপত্তা সরঞ্জাম বিক্রয়ের প্রস্তাব দিতে পারেন।

উল্লেখ্য, এর আগে গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সেই মাসেই প্রথমবারের মতো মার্কিন সিনেটর ডিক ডারবিন বাংলাদেশ সফর করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ