ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৪ ক্রু নিহত
ইরাকের আকাশে ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়া একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চারজন ক্রু নিহত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য নিশ্চিত করেছে। সেন্টকম জানায়, পশ্চিম ইরাকের দুর্ঘটনাস্থলে ছয়জন ক্রুর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।
সেন্টকমের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলা হয়েছে, উড়োজাহাজটি গতকাল দুপুর ২টার দিকে পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়। উদ্ধারকাজ এখনও চলমান।
বিমান বিধ্বস্তের কারণ এখনো তদন্তাধীন। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, বিমানটি কোনো শত্রুপক্ষের হামলা বা নিজেদের বাহিনীর গুলির কারণে বিধ্বস্ত হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে