Views Bangladesh Logo

ইরান চুক্তিতে রাজি না হলে ফের যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান কোনো চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী অবিলম্বে আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত।

প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ ব্রিফিংয়ে হেগসেথ বলেন, ইরান, আপনারা একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বেছে নিতে পারেন। আপনাদের সুবর্ণ সুযোগ আছে। আমরা আশা করি, আপনারা ইরানি জনগণের জন্য তা বেছে নেবেন।

তিনি সতর্ক করে আরও বলেন, কিন্তু ইরান ভুল সিদ্ধান্ত নিলে তাদের অবরোধ করা হবে এবং অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বোমাবর্ষণ করা হবে।

ইরানের শাসকগোষ্ঠীকে সম্বোধন করে হেগসেথ বলেন, এটি একটি অসম যুদ্ধ এবং ইরান কোথায় তাদের সামরিক সম্পদ সরিয়ে নিচ্ছে তা যুক্তরাষ্ট্র জানে।

একটি চুক্তি সই করাতে ইরানের ওপর চাপ অব্যাহত রাখার অংশ হিসেবে মার্কিন সেনাবাহিনী ইরানমুখী ও ইরান থেকে ছেড়ে আসা সব জাহাজকে বাধা দেওয়ার অভিযান জোরদার করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডান কেইন বলেছেন, মার্কিন বাহিনী এক মুহূর্তের নোটিশেই যুদ্ধাভিযান শুরু করতে প্রস্তুত।

এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে একটি চুক্তিতে পৌঁছানো নিয়ে আশা প্রকাশ করেন। তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, ইরান রাজি না হলে তাদের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো হবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ