Views Bangladesh Logo

শান্তি আলোচনার মাঝেই ইরানে মার্কিন হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই ইরানে একাধিক ‘আত্মরক্ষামূলক হামলা’ চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সোমবার (২৫ মে) এ ঘটনা ঘটে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর মুখপাত্র জানিয়েছেন, হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থান এবং হরমুজ প্রণালিতে মাইন বসাতে থাকা ইরানি নৌকাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা ফক্স নিউজকে জানান, হরমুজ প্রণালিতে মাইন পাতার সময় হাতেনাতে দুটি ইরানি নৌকা ধরা পড়ে । মার্কিন বাহিনী উভয় জলযান ধ্বংস করে দেওয়ার পাশাপাশি বন্দর আব্বাসে মার্কিন যুদ্ধবিমানকে লক্ষ্য করে স্থাপন করা একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিও গুঁড়িয়ে দেয়।

এক বিবৃতিতে সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, ‘ইরানি বাহিনীর হুমকি থেকে আমাদের সৈন্যদের রক্ষা করতেই এই হামলা চালানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘চলমান যুদ্ধবিরতির সময়ও ইউএস সেন্ট্রাল কমান্ড সংযম বজায় রেখে আমাদের বাহিনীর সুরক্ষা নিশ্চিত করে যাচ্ছে।’

মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করেছেন, এই হামলা গত মাসে সম্পাদিত ভঙ্গুর যুদ্ধবিরতির সমাপ্তি নয়।

এদিকে একই দিন সকালে নিজের সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান ও যুক্তরাষ্ট্র একটি চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে।

তিনি লেখেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে আলোচনা চমৎকারভাবে এগিয়ে চলছে!’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ