Views Bangladesh Logo

বিপ্লবী রক্ষীবাহিনীর সদরদপ্তর ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি)–এর সদরদপ্তর ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর আগে একই দাবি জানিয়েছে ইসরায়েলও।

সোমবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এবং যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য প্রকাশ করেছে।

মার্কিন কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, ইরানে সরকার পরিবর্তনের লক্ষ্য নিয়ে পরিচালিত অভিযানের দ্বিতীয় দিনে দেশটির শক্তিশালী বিপ্লবী রক্ষীবাহিনীর সদরদপ্তরে বড় ধরনের হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের এবং আইআরজিসির এখন আর কোনো কার্যকর সদরদপ্তর নেই।

সেন্টকম আরও দাবি করে, গত ৪৭ বছরে বিপ্লবী রক্ষীবাহিনী এক হাজারের বেশি মার্কিন সেনা হত্যার সঙ্গে জড়িত। সাম্প্রতিক বড় আকারের হামলায় তাদের মূল কাঠামোতে আঘাত হানা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানায়, তারা ইরানের সামরিক সদরদপ্তর ধ্বংস করেছে। সেখানে ইরানের শাসকদের অনুগত সেনাসদস্যরা উপস্থিত ছিলেন বলেও দাবি করা হয়।

পৃথক হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং বিপ্লবী রক্ষীবাহিনীর কমান্ডার মোহাম্মদ পাকপৌর নিহত হয়েছেন বলে ইসরায়েলি পক্ষ জানায়।

ইসরায়েলি বাহিনী আরও দাবি করে, বিপ্লবী রক্ষীবাহিনীর সদরদপ্তরের পাশাপাশি গোয়েন্দা বিভাগের সদরদপ্তর, বিমানবাহিনীর নিয়ন্ত্রণকেন্দ্র এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর বিভিন্ন নিয়ন্ত্রণকেন্দ্রেও হামলা চালানো হয়েছে।


বিবৃতিতে বলা হয়, ইরানের সামরিক অবকাঠামো ও সংশ্লিষ্ট যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ