Views Bangladesh Logo

উত্তেজনা বাড়াতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিথ্যা বলছে: ইরান

যুদ্ধবিরতির প্রস্তাব দেয়ার দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির দাবি, সাম্প্রতিক ব্যর্থতা আড়াল করতে এবং পরিস্থিতি ঘোলাটে করতে যুক্তরাষ্ট্র এই ভুয়া প্রচারণা চালাচ্ছে।

মঙ্গলবার (২৩ জুন) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরান ও যুক্তরাষ্ট্র ‘সম্পূর্ণভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে’, যা ১২ ঘণ্টার মধ্যে কার্যকর হবে। তবে ইরান এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে, ট্রাম্প নতুন এক মিথ্যার আশ্রয় নিয়ে ইরান সরকারকে চাপের মুখে ফেলতে চাইছেন। এর মাধ্যমে ইরানির জনগণকে সরকারের বিরুদ্ধে উসকে দিয়ে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে।

ইরান আরও দাবি করেছে, ট্রাম্প এর আগে মিথ্যা বলেছিলেন যে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে তার দুই সপ্তাহ সময় লাগবে। অথচ সেই সময় তিনি দুই মাস ধরে ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনায় লিপ্ত ছিলেন এবং এরই মধ্যে ইসরায়েলকে ইরানের পারমাণবিক, সামরিক ও বেসামরিক অবকাঠামোতে হামলার নির্দেশ দিয়েছিলেন।

এ বিষয়ে ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মাদি এক প্রতিক্রিয়ায় বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিথ্যা বলছে। তারা চায়, ইরান যেন সতর্কতা কমিয়ে আনে, আর সেই সুযোগে তারা পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে।” সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় তিনি এ মন্তব্য করেন।

প্রসঙ্গত, গত ১৩ জুন ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হয়। ওই দিন ইসরায়েল ইরানের আবাসিক ভবন ও পারমাণবিক স্থাপনায় নজিরবিহীন হামলা চালায়। এ সময় ইরান ওয়াশিংটনের সঙ্গে ষষ্ঠ দফা আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ