Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা সোমবার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী সোমবার দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত শনিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের নেতৃত্বে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়।

ইরানের একটি সূত্র গতকাল শুক্রবার সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছে। আলোচনাকে সামনে রেখে রোববার আলোচনাকারীরা ইসলামাবাদে পৌঁছাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

গত শনিবারের বৈঠকে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না হলেও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে। তবে পরবর্তী বৈঠকের সুনির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে ৪০ দিনের টানা সংঘাতের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইসরায়েলও ওই সময় থেকে ইরানে হামলা বন্ধ করে দেয়। পরে ইসরায়েল লেবাননের সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়।

এরই ধারাবাহিকতায় হরমুজ প্রণালী খুলে দিয়েছে তেহরান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ