Views Bangladesh Logo

ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের ‘ছায়া ব্যাংকিং’ ব্যবস্থার মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। যুদ্ধবিরতি আলোচনায় চলমান অচলাবস্থার মধ্যেই তেহরানের ওপর চাপের মাত্রা বাড়াতে এই কঠোর পদক্ষেপ নিল ওয়াশিংটন।

এ বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি–প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ তহবিল স্থানাস্তর হয়েছে। আর এসব অর্থ ইরানের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডকে’ সহায়তা করেছে।’

তিনি আরও যোগ করেন, এর আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ অর্থ স্থানান্তর হয়েছে। এই অর্থ ইরানের শাসকগোষ্ঠীর চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের কর্মী, আঞ্চলিক মিত্র এবং বৈশ্বিক অর্থনীতির জন্য সরাসরি হুমকি।

আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মার্কিন অর্থমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি সতর্কবার্তা। কোনো প্রতিষ্ঠান যদি এই নেটওয়ার্ককে সহায়তা করে বা এর সঙ্গে লেনদেনে জড়ায়, তবে তারা কঠোর পরিণতির মুখে পড়বে।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের ফলে দেশটিতে থাকা এই ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সকল সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিকদের সঙ্গে তাদের যেকোনো ধরনের লেনদেন নিষিদ্ধ থাকবে।

সূত্র: আলজাজিরা

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ