Views Bangladesh Logo

নিখোঁজ পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টার ভূপাতিত

ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে স্বীকার করেছেন মার্কিন এক কর্মকর্তা। সেই বিমানের পাইলটদের খুঁজতে ওই এলাকায় যাওয়া একটি মার্কিন উদ্ধারকারী হেলিকপ্টারকেও ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

ইরানের মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রের আঘাতে হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, নিখোঁজ পাইলট ও ক্রুদের সন্ধানে নিয়োজিত মার্কিন হেলিকপ্টারটিকে লক্ষ্য করে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর আগে থেকেই যুক্তরাষ্ট্র যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছিল।

হেলিকপ্টারটি হামলার শিকার হওয়ার পর এর বর্তমান অবস্থা এবং আরোহীদের হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু নিশ্চিত করা যায়নি।

পেন্টাগন বা মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকেও এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

এর আগে তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ পাইলটদের উদ্ধারে কয়েক ঘণ্টা ধরে ব্ল্যাক হক হেলিকপ্টার ও সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান ব্যবহার করে তল্লাশি চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইরানি সশস্ত্র বাহিনীর দাবি, এই উদ্ধার প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ