Views Bangladesh Logo

মার্কিন পতাকার আদলে ঢাকার রিকশা

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করা হয়েছে। এসব রিকশা মার্কিন পতাকার আদলে তৈরি, তাই এগুলোর বিভিন্ন অংশে পতাকার তিনটি রং এবং তারার নকশা ফুটিয়ে তোলা হয়েছে।

ঢাকার মার্কিন দূতাবাস জানায়, রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন লাল, সাদা ও নীল রঙের এই বিশেষ রিকশাগুলো উদ্বোধন করেন।

এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারত্বের প্রতিফলন তুলে ধরা হয়েছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ