Views Bangladesh Logo

ইরানের সমুদ্রবন্দর ঘিরে ১০ হাজার সেনা ও ১২ যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরানের প্রধান সমুদ্রবন্দর ও দীর্ঘ উপকূলীয় অঞ্চলকে কেন্দ্র করে নৌ-অবরোধ আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের ওপর চাপ বাড়াতে বিশাল সামরিক বহর মোতায়েন করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকমের এক বিবৃতির বরাত দিয়ে শুক্রবার (১৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, এই অভিযানে ১০ হাজারের বেশি মার্কিন সেনা, ১২টি আধুনিক যুদ্ধজাহাজ এবং প্রায় ১০০টি যুদ্ধবিমান অংশ নিয়েছে।

সেন্টকম দাবি করেছে, তাদের এই কঠোর অবস্থানের ফলে ইতোমধ্যে কিছু তাৎপর্যপূর্ণ ফল পাওয়া গেছে। অবরোধ শুরুর পর থেকে ইরানের দিকে যাওয়া অন্তত ১৪টি পণ্যবাহী ও জ্বালানিবাহী জাহাজ মার্কিন নৌবাহিনীর বাধার মুখে ফিরে যেতে বাধ্য হয়েছে এবং অবরোধের শর্ত মেনে নিয়েছে।

মার্কিন সামরিক কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এই অভিযান পুরো হরমুজ প্রণালি বন্ধ করার উদ্দেশ্যে নয়, বরং ইরানের নিজস্ব সমুদ্রবন্দর ও উপকূলীয় অঞ্চল ঘিরেই এ অবরোধ পরিচালিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে ইরানের আমদানি-রপ্তানি কার্যক্রমে চাপ সৃষ্টি করে দেশটির অর্থনৈতিক কার্যক্রম স্থবির করে দেওয়ার কৌশল নিয়েছে ওয়াশিংটন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ