Views Bangladesh Logo

নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চায় মার্কিন প্রতিনিধি দল: সিইসি

দেশের নির্বাচন ব্যবস্থা, ভোটগ্রহণ ও কমিশনের সঙ্গে সরকারের সমন্বয়ের বিষয়ে সফররত মার্কিন প্রতিনিধিদল বিস্তারিত জানতে চেয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বপরিস্থিতি যাচাই করতে আসা ৯ সদস্যের প্রতিনিধিদিলের সঙ্গে বৈঠক শেষে সিইসি এ কথা জানান। আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কি-না তাও মার্কিন প্রতিনিধিদল নিশ্চিত করেননি বলেও জানান তিনি ।
জাতীয় সংসদ নির্বাচনের পূর্বপরিস্থিতি যাচাই করতে আজ নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠকে বসে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। দেশটির রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এর ৯ সদস্য প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও কমিশনারদের সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে শেষে প্রতিনিধি দলের সঙ্গে হওয়া আলোচনা নিয়ে সাংবাদিকদের জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের সময় দেশের নির্বাচন ব্যবস্থা কীভাবে কাজ করে এবং সরকারের সঙ্গে কীভাবে সমন্বয় করা হয় তা জানতে চেয়েছে প্রতিনিধিরা।
তাদের সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে জানিয়ে সিইসি বলেন, “প্রতিনিধিদল পরবর্তীতে কি পদক্ষেপ নেবে, সে সম্পর্কে কিছু জানায়নি তারা।”
আগামী নির্বাচনে তারা পর্যবেক্ষক পাঠাবে কি-না সে বিষয়েও কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও জানান তিনি।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ