Views Bangladesh Logo

ইরানে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

ইরানে ভূপাতিত হওয়া একটি এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। রোববার (৫ এপ্রিল) এক মার্কিন সামরিক কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তবে ওই ক্রুকে জীবিত নাকি মৃত অবস্থায় পাওয়া গেছে, তা নিশ্চিত করা হয়নি।

গত শুক্রবার (৩ এপ্রিল) সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫-ই যুদ্ধবিমান ভূপাতিত করে। সাধারণত এই ধরনের বিমানে দুইজন ক্রু থাকেন—একজন পাইলট এবং অন্যজন অস্ত্র নিয়ন্ত্রণের দায়িত্বে থাকেন।

বিমানটি ভূপাতিত হওয়ার দিনই একজন ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয় মার্কিন বিশেষ বাহিনী। এরপর দ্বিতীয় ক্রুর সন্ধানে তারা ইরানের ভেতরে অভিযান চালায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, সেই দ্বিতীয় ক্রুকেও উদ্ধার করা হয়েছে।

ঘটনার পরপরই দুই ক্রুকে উদ্ধারে নজরদারি বিমান মোতায়েন করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি একটি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার অভিযান চালানোর চেষ্টা করা হয়। তবে ইরানি বাহিনীর হামলার মুখে হেলিকপ্টারটি ফিরে যেতে বাধ্য হয়।

এদিকে, নিখোঁজ মার্কিন সেনাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করেছিল ইরান। দেশটি জানিয়েছিল, যে বা যারা ওই সেনাকে আটক করতে পারবে, তাদের ৬০ হাজার ডলার দেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ