Views Bangladesh Logo

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী জাহাজ জব্দের দাবি যুক্তরাষ্ট্রের

ভারত মহাসাগরে অভিযান চালিয়ে ইরানের তেল পরিবহনে জড়িত একটি ‘রাষ্ট্রহীন জাহাজ’ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ‘এমটি ম্যাজেস্টিক এক্স’ নামের জাহাজটিতে তল্লাশি ও নিয়ন্ত্রণ অভিযান চালানো হয় বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র দাবি করেছে, জাহাজটি তাদের ইন্দো-প্যাসিফিক কমান্ড এলাকার মধ্যে অবস্থান করছিল। নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজটি ইরানের তেল পাচার কার্যক্রমে যুক্ত ছিল বলেও অভিযোগ করেছে তারা।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, ইরানকে সহায়তা ও বিভিন্ন সরঞ্জাম সরবরাহকারী জাহাজগুলোর পথ রুদ্ধ করতে তাদের বৈশ্বিক অভিযান চলবে। অবৈধ নেটওয়ার্ক ধ্বংসে যেখানেই থাকুক, সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক জলসীমাকে ঢাল হিসেবে ব্যবহার করে অপরাধীরা পার পাবে না। সমুদ্রপথে অবৈধ পক্ষ ও তাদের জাহাজের অবাধ চলাচল ঠেকাতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর।

এ ঘটনায় ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ