ইরানের আইআরজিসির নিয়ন্ত্রণ কেন্দ্রসহ সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস, দাবি যুক্তরাষ্ট্রের
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
ইরানের তেহরানে ব্যাপক বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি এ দাবি করেছে।
একইসঙ্গে তারা জানিয়েছে, ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, ড্রোন পরিচালনা কেন্দ্র এবং সামরিক বিমানঘাঁটিগুলোও হামলার লক্ষ্যবস্তু ছিল এবং ধ্বংস হয়েছে।
সেন্ট্রাল কমান্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্কিন বাহিনী ধারাবাহিক অভিযান চালিয়ে এই কেন্দ্রগুলোকে নষ্ট করেছে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টে বলা হয়েছে, ‘মার্কিন বাহিনীর অভিযানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের পরিচালনা ও নিয়ন্ত্রণ কেন্দ্র, ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং সামরিক বিমানঘাঁটি ধ্বংস করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেহরানে বিস্ফোরণের পর ধোঁয়া উড়তে দেখা গেছে এবং আশেপাশের পাখিগুলো আতঙ্কে উড়ে যায়। বিস্ফোরণের প্রকোপে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
এ হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে। ইরান ইতিমধ্যেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা হামলার হুমকি দিয়েছে এবং হরমুজ প্রণালীসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন কৌশলগত স্থানে সতর্কতা জারি করেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান ও ইরানের প্রতিক্রিয়ার মধ্যে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: এএফপি, রয়টার্স

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে