মানামায় ইরানের হামলা: মার্কিন নাগরিকদের সরে যাওয়ার আহ্বান
ইরানের হামলার আশঙ্কায় বাহরাইনের রাজধানী মানামা থেকে মার্কিন সরকারি কর্মকর্তাদের আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। এবার বাহরাইনের মার্কিন দূতাবাস সে দেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের মানামার হোটেলগুলো ছাড়তে আহ্বান জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত দূতাবাসের বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, মানামার ক্রাউন প্লাজা হোটেলে একটি হামলা হয়েছে এবং এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে যে ক্রাউন প্লাজা হোটেল হামলার শিকার হয়েছে। এই হামলায় বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো প্রাণহানি ঘটেনি বলে মন্ত্রণালয় জানিয়েছে।
এর আগের দিন বাহরাইন জানিয়েছিল, দ্বীপরাষ্ট্রটিতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং মানামায় তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারাবাহিক এই হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন দূতাবাস নাগরিকদের হোটেলগুলো এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে, কারণ সেগুলো ইরানি হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে